Posts

Showing posts with the label আমি

আমি

Image
মুক্তি - বেশ লাগছে। মুক্তির ছোঁয়া। আটত্রিশ বছর দু মাস টানা চাকরী তথা একঘেঁয়ে কর্মজীবনের থেকে নিস্কৃতি পেয়ে। বাঁচার জন্যে চাকরীটা করতেই হয়েছিল। এখন আর সেটার প্রয়োজন ফুরিয়েছে। যা পেয়েছি আমার কোম্পানী থেকে আশা করি তাতে ডাল-ভাতের সংস্থান হয়ে যাবে। তবে ওষুধের খরচা বাড়বে। সে যাই হোক, মুক্ত এখন। মনে, অন্তরে। এবার অন্তরাত্মা যা চায় তাই করবো। হাসবো, কাঁদবো, উদভ্রান্তের মতো ছুটোছুটি করবো। ভালবাসবো, সব কিছুকেই নতুন করে পাওয়ার আশায়। গাছের পাতা এখনো সবুজ আছে। এই বিষন্ন সময়েও তারা রোজ রোজ অঙ্কুরিত হচ্ছে। ফুল ফোটাচ্ছে আমার জানলার পাশে স্বর্ণচাঁপা গাছটা। এখনো সোনালী চাঁপার গন্ধ আমাকে বিহ্বল করে তোলে গ্রীষ্মের দখিন বাতাসে। ছাত্র জীবনে পড়া সেই লবটুলিয়া বইহার এখনো টানে আমায়। দেখি, যদি কোনোদিন যেতে পারি তবে নিশ্চই দেখতে পাবো যুগলপ্রসাদের সযত্নে রোপিত, কত না রঙীন ফুলগাছের উত্তরসূরীরা আজ আলো করে রেখেছে সেই লবটুলিয়া প্রান্তর। দেখা করতে ইচ্ছে করে ইন্দ্রনাথের সাথে। দেখা হলেই চাইবো তার পকেটে রাখা সেই শুকনো পাতা। চিবিয়ে নিলে যা নেশা ডেকে আনে। সেই সিদ্ধি। শুনতে চাইবো রাতের অন্ধকারে তার সেই বাঁশীর রামপ্রসাদী সুর। ...