Posts

Showing posts with the label ভ্রমণ

নন্দকুমার আবার—

Image
সময় পেলেই আকাশ তোমায় দেখবো। বিকেলবেলা'য় যখন সময় পাবো রাত্রিবেলায় যখন সময় পাবো। ছোটো-ছোটো ভালবাসা তারাও মানি আকাশ অন্য অর্থে। তারা আমার কাছে আসে সরল দাবির কোমল প্রসাধনে আনে শীতল অপর অবকাস।      কিন্তু আমার চাওয়া অনেক বড়ো। ----(অন্য আকাশ - আলোক সরকার) ক্যালেণ্ডারে নভেম্বর মাসের দিকে তাকালেই মনটা কেমন যেন ‘জয়ত্তারা’ বলে ওঠে। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। টিকিটপত্তর কেটে দিন তিনেকের জন্যে তারাপীঠ পালানো গেল। এটা চলছে প্রায় পনের-বিশ বছর ধরে। হোটেলের নির্দিষ্ট ঘর, নির্দিষ্ট পুজারী সবই মোটামুটি এখন ছন্দে চলে। মুঠোফোনটায় কয়েকটা কল্‌। ব্যস হয়ে যায় ! আর প্রত্যেক বছরই মাথায় থাকে তারাপীঠের আশেপাশের কোনো একটা নতুন কিছু দেখার। গতবার গেছিলাম মূলাটি। এবারে কোথায় যাব, কোথায় যাব করতে করতে ঠিক করা হল যে নলহাটি পেরিয়ে এক প্রাচীন গ্রাম আকালীপুর যাওয়া হবে আর ফেরার পথে নলাটেশ্বরী মন্দির দেখে ফেরা। সেই মত বেরোনো হোল দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা মারুতি অমনিভ্যানে। কত যে ইতিহাস ছড়িয়ে রয়েছে আমাদের দেশে তা না ঘুরলে কিছুই বোঝা যায় না এ কথা তো জানাই ছিল, কিন্তু তা বলে বীরভূমে’র এই আকালীপুরে গিয়...

ভালোপাহাড় এর তরুন প্রেমিক -

Image
                   “ প্রকৃতি তাঁর নিজের ভক্তদের যা দেন , তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতিরাণীর — প্রকৃতিকে যখন চাহিব , তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে , অন্য কোনো দিকে মন দিয়াছি যদি , অভিমানিনী কিছুতেই তাঁর অবগুন্ঠন খুলিবেন না।               কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো , তাঁর সর্ববিধ আনন্দের বর , সৌন্দর্যের বর , অপূর্ব শান্তির বর তোমার উপর এত অজস্রধারে বর্ষিত হইবে , তুমি দেখিয়া দেখিয়া পাগল হইয়া উঠিবে , দিনরাত মোহিনী প্রকৃতিরাণী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন , নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন , মনের আয়ু বাড়াইয়া দিবেন , অমরলোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। ”   সেই ১৯৭২ সালেই মুখস্থ হয়ে গেছিল। তবে প্রত্যক্ষ অনুভব করলাম ২০১৭ ‘ য়। শুধু প্রকৃতি নয়, তাঁর এক গুণী এবং অমূল্য ভক্ত ’ কে। তাঁর পুরো নাম – শ্রী কমল চক্রবর্তী। পরিচিত নাম – কমল ’ দা। তাঁর শ্লোগান – ‘ জয় বৃক্ষনাথ ’ ।  ...